1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আমি আবারো বলছি, এ বছর নির্বাচন হতেই হবে: ইশরাক - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আমি আবারো বলছি, এ বছর নির্বাচন হতেই হবে: ইশরাক

  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩৭২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার চেষ্টা সফল হবে না। নির্বাচনের কথা ফেসবুকে লিখলে সংঘবদ্ধ গালি শুরু হচ্ছে। কিন্তু নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন লিখেছেন, নির্বাচন ছাড়া পাতানো খেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বছরের পর বছর ক্ষমতায় থাকতে চেয়েছেন। কিন্তু আমরা ২০১১ সাল থেকে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি।

তিনি লিখেছেন, নির্বাচনের প্রসঙ্গ তুললেই গালিবাজদের সক্রিয়তা বেড়ে যায়। তাদের বলতে চাই, আরও ১০ লাখ গালি দিলেও কিছু যায় আসে না। এ দেশে ভোটারের সংখ্যা সাড়ে বারো কোটির বেশি। আমরা ফেসবুক ব্যবহার করেছি সরকারের নিয়ন্ত্রিত মিডিয়ার বাইরে প্রচারের মাধ্যম হিসেবে। যারা সমালোচনার ভাষায় গালি দিচ্ছেন, তাদের পরামর্শ—গালি দেওয়ার পাশাপাশি অন্তত ভোটার সংগ্রহ করুন।

ইশরাক হোসেন লিখেছেন, শেখ হাসিনার মতো হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ নেই। আমি আবারো বলছি, এ বছর নির্বাচন হতেই হবে। আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমেই আদায় করব, ইনশাআল্লাহ।

তিনি আরও লিখেছেন, ভোটের মাধ্যমে জনগণ যাদের দায়িত্ব দেবে, আমরা তাদের মেনে নিয়ে সহযোগিতা করব। আগাম আরও দুই লাখ গালির জন্য ধন্যবাদ, তবে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION