1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শীতে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা, প্রস্তুতি নেয়ার আহ্বান প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

শীতে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা, প্রস্তুতি নেয়ার আহ্বান প্রধানমন্ত্রী

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৪৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

শীতে করোনার প্রকোপ আরেকটু বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য এখন থেকেই প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে কয়েকটি প্রতিষ্ঠানের অনুদান প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেয় ৮টি প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই আন্তরিক হয়ে কাজ করায় করোনা মোকাবিলা সম্ভব হয়েছে। তবে আসছে শীতে পরিস্থিতি খারাপ হতে পারে। তাই মোকাবিলায় এখন থেকেই নিতে হবে প্রস্তুতি। তিনি আরো বলেন, জনগণের কল্যাণই তার লক্ষ্য। মহামারির মাঝে ব্যবসা-বাণিজ্য সচল রাখতে দেয়া হয়েছে প্রণোদনা।’ দেশের ব্যাংকগুলো যেন ভালোভাবে চলে, সেদিকে নজর দিতে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকারসের নেতাদের অনুরোধ জানান সরকার প্রধান। এদিন ৮টি প্রতিষ্ঠান মোট ১শ’ ৬৫ কোটি ৬০ লাখ টাকা অনুদান দেয় প্রধানমন্ত্রীর তহবিলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION