1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নারী ও শিশুদের জন্য সারা দেশে ‘সেল গঠন’ করল বিএনপি - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

নারী ও শিশুদের জন্য সারা দেশে ‘সেল গঠন’ করল বিএনপি

  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩৫২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: দেশে নারী-শিশু নিপীড়ন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ায় দলীয় আইনজীবী এবং চিকিৎসকদের সমন্বয়ে নারী ও শিশুদের জন্য দুটি সেল গঠন করেছে বিএনপি।সারা দেশে ৮৪ সাংগঠনিক জেলায় এই সেল গঠন করা হয়েছে।এই সেল সারা দেশে সংঘটিত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা ঘটনার তথ্য সংগ্রহ করবে।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সেল গঠনের তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সেল দুটি হলো- ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি সহায়তা সেল’ এবং ‘নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেল’।

সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী হলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘বর্তমান সময়ে নির্যাতিত আছিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনোমতেই দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতিদ্রুত আইনের শাসন বলবৎ হবে।কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতকারীরা নানাভাবে আশকারা পাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION