1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জনগণের প্রতি এনসিপির নতুন বার্তা - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

জনগণের প্রতি এনসিপির নতুন বার্তা

  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৪৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আট বছরের সেই শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ বিচারের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি যুগ্ম সদস্যসচিব আখতার হোসেন। তিনি আরও বলেন, মাত্র ৮ বছরের শিশু। এই ছোট্ট শিশু ধর্ষণের স্বীকার হয়েছে। অপরাধীরা তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করছে। আমরা শুনেছি ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই এই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক।

শনিবার রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি এসব কথা বলেন।

এর আগে ছোট্ট শিশুকে দেখতে সিএমএইচ হাসপাতালে যান এনসিপির একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন প্রমুখ।

আখতার হোসেন বলেন, ধর্ষণসহ অন্য অপরাধগুলোতে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি রয়েছে। ফলে যারা অপরাধী তারা অপরাধ করার সুযোগ পাচ্ছে। সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে- ওই শিশুসহ যতগুলো ধর্ষণের ঘটনা ঘটছে- সেগুলোর বিচার করতে হবে। এছাড়া সারা দেশে চুরি, ছিনতাই, ডাকাতিসহ যেসব ঘটনা ঘটছে- এগুলো রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে এবং যারা এই ধরনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

এনসিপির এই নেতা বলেন, রাজনৈতিক দলের নেত্রীদের টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। আমরা এসব ঘটনার নিন্দা জানাই। আমাদের নারীদের নিয়ে এসব অপপ্রচারের বিরুদ্ধে আমরা আইনের সহযোগিতা নেব।

তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশ যে বিচার কাঠামোর মধ্যদিয়ে যাচ্ছে- তা ব্রিটিশ আমলের। এগুলো সংস্কার করা প্রয়োজন। সরকার উদ্যোগ নিয়েছে কিন্তু সংস্কার আলোর মুখ দেখেনি।

এদিকে দেশের জনগণের প্রতি নতুন বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নারীদের হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটি। রোববার সন্ধ্যায় এনপিরি সদস্যসচিব আখতার হোসেন এ আহ্বান জানান। দলটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পেজে বলা হয়েছে, সারা দেশের জনগণের প্রতি আহ্বান, নারীদের প্রতি যেকোনো হয়রানি ও অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন এবং অপরাধীদের আইনের হাতে সোপর্দ করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION