1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সৌদিগামী ফ্লাইট চালু আজ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

সৌদিগামী ফ্লাইট চালু আজ

  • Update Time : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৪৭৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় সৌদি আরবরে সঙ্গে আবারও ফ্লাইট চালু করছে বাংলাদেশ। আজ বুধবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদিগামী ফ্লাইটগুলো নিয়মিত চলাচল করবে। এর আগে বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতের টিকিট দেয়া হবে। টিকিট পেতে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com -এ দেয়া সূচি অনুযায়ী নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

গত রোববার (৩ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রসঙ্গত, করোনার নতুন প্রজাতি ঠেকানো ও চলমান অবস্থার আরও উন্নতির জন্য দুই দফায় আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে সৌদি আরব। এ সময়ে শুধু আকাশ নয়, স্থল ও জল পথেও সৌদি প্রবেশ স্থগিত করা হয়। গত ২৮ ডিসেম্বর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে আগে গত ২১ ডিসেম্বর জারি করা হয় প্রথম নিষেধাজ্ঞা। বর্তমানে পরিস্থিতি অনেকটা উন্নতি হওয়ায় তা প্রত্যাহার করল দেশটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION