1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কাজে গুরুত্ব দিতে হবে: সেতুমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ঈদের দিন চাচা-ভাতিজাকে পিটিয়ে আহত করার অভিযোগ এনসিপি নেতাকে জুতাপেটা রাজস্ব থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতি করতে আসুন: ডেপুটি স্পিকার অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের ২০টি ঐতিহাসিক মাইলফলক তুলে ধরলেন মাহদী আমিন খুলনায় একই পরিবারের তিনজনকে হত্যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদতাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কাজে গুরুত্ব দিতে হবে: সেতুমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৫১৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহকে গবেষণা কাজে অধিকতর গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছেন। আজ মঙ্গলবার সকালে এশিয়ান ইউনিভার্সিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। চাকরি করার মানসিকতা ত্যাগ করে, চাকরি দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য সরকার নানামুখি সুযোগ উন্মুক্ত করে রেখেছে। তিনি তারুণ্যের অমিত শক্তি ও সম্ভাবনাকে চাকুরির চৌহদ্দিতে বন্দি না করে স্বাধীন পেশা বেছে নেয়ারও আহবান জানান।

ওবায়দুল কাদের বলেন তরুণরাই আগামী দিনের বাংলাদেশ, তরুণরাই বাস্তবায়ন করবে স্বাধীনতার স্বপ্ন। তাদের হাত ধরেই অংকিত হবে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের পথ নকশা। জীবন মানে যুদ্ধ, যে জীবনে যুদ্ধ নেই, চ্যালেঞ্জ নেই, সে জীবন, জীবন নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন , চলার পথে নানান বাধা আসবে, গতি হারাবে ঝড়ে কিন্তু এই সাময়িক ছন্দপতনে থেমে গেলে চলবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অদম্য প্রাণশক্তি দিয়ে। তিনি জয় করেছেন বাংলাদেশের সমান সুনীল সমুদ্র সীমা। সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছেন ব্লু-ইকোনোমির। ওবায়দুল কাদের বলেন, বিশ্ব ব্যাংকের অপবাদের বিপরীতে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মানের সাহসী সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করেছেন বাঙালি বীরের জাতি। একসময়ের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, মাছে ভাতে বাঙ্গালির পরিচয় আবার বিশ্বমাঝে তুলে ধরেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দক্ষ ও যোগ্য নেতৃত্বে।

আজকের প্রজন্ম মাদক,সাইবার অপরাধ, আকাশ সংস্কৃতির নেতিবাচক দিকসহ নানান চ্যালেঞ্জের মধ্য দিয়ে বেড়ে উঠছে। ওবায়দুল কাদের তাদেরকে এসব অপরাধ থেকে দূরে থাকারও নির্দেশ দেন। তিনি বলেন, করেনা মহামারি বিশ্বকে থমকে দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানেও এর প্রভাব পড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এবিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করছেন। করোনার নতুন ধরনের সংক্রমণ এবং এর গতিপ্রকৃতি বিবেচনা করে ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে সরকার শীঘ্রই একটি সিদ্ধান্ত নিবেন। সেতুমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণের চলমান যাত্রায় সকলকে নিজ নিজ অবস্থানে থেকে ভূমিকা রাখার আহবান জানান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমিরিটাস অধ্যাপক ড. আবুল হাসান মোঃ সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. জাফর সাদেক।
সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION