1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আ’ লীগের পরিবেশ উপকমিটিতে মাশরাফি - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

আ’ লীগের পরিবেশ উপকমিটিতে মাশরাফি

  • Update Time : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৪৮৩ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সহ সম্পাদক করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনসচেতনতা তৈরিতে মাশরাফির জনপ্রিয়তা কাজে লাগানোর উদ্দেশে তাকে এই পদে আনা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার ১০০ সদস্যের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উপকমিটিতে মাশরাফিকে রাখা প্রসঙ্গে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, মাশরাফি আমাদের গর্ব, তরুণ সমাজের আইকন।  পরিবেশ রক্ষায় এ ধরনের সেলিব্রেটিদের উপ কমিটিতে রাখায়, তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটিতে চেয়ারম্যান হিসেবে থাকছেন অধ্যাপক খন্দকার বজলুল হক।  সদস্য সচিব থাকছেন দেলোয়ার। এই উপ কমিটিতে মাশরাফি ছাড়াও আরও ৬ জন সংসদ সদস্যকে রাখা হয়েছে। তারা হলেন পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, দীপংকর তালুকদার, জাফর আলম, আমিরুল আলম মিলন, নাহিদ ইজাহার খান ও মমতাজ বেগম। উপ কমিটিতে বিশেষজ্ঞ হিসেবেও ১৭ জনকে রাখা হয়েছে। প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনে নড়াইল থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন মাশরাফি।  গত বছর তিনি ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION