1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্ত্রীসহ সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

স্ত্রীসহ সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট:ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়া তার স্ত্রী ফারহানা সাঈদ, মা শাহানা হানিফ ও ভাই জাবেদ আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) মাসুদুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, মা শাহানা হানিফ, সাঈদ খোকন ও জাবেদ আহমেদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ এবং সাবেক মেয়র সাঈদ খোকনসহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগ রয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। দেশের বর্তমান বাস্তবতায় শাহানা হানিফ, মোহাম্মদ সাঈদ খোকন, জাবেদ আহমেদ ও ফারহানা সাঈদ দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

সোমবার দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION