1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
যে কারণে নাটকে চিত্রনায়িকা সুবাহ্ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

যে কারণে নাটকে চিত্রনায়িকা সুবাহ্

  • Update Time : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৩৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

চলচ্চিত্রের নবাগত চিত্রনায়িকা শাহ হোমায়রা সুবাহ্। কিছুদিন আগে সিনেমায় অভিনয়ে নাম লেখান। এরইমধ্যে তিনি শেষ করেছেন রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমার কাজ। ক’দিন আগে শুরু করেছেন নতুন সিনেমা আব্দুল মান্নান পরিচালিত ‘মন বসেছে পড়ার টেবিলে’। তবে এই সিনেমার শুটিং চলাকালীন সময়েই সুবাহ্ ‘ওল্ড ইজ গোল্ড’ নামের একটি নাটকেও অভিনয় করেছেন। সুবাহ্’র ভাষ্যমতে এটি তার অভিনীত প্রথম নাটক।  সিনেমায় কাজ করার পাশাপাশি একটি নাটকে অভিনয়ের জন্য সিনেমা সংশ্লিষ্টদের কাছ থেকে কিছুটা বাঁকা কথাও শুনতে হয়েছে।

কিন্তু কেন নাটকে অভিনয় করেছেন? এমন প্রশ্নের জবাবে সুবাহ্ বলেন,‘ জাহিদ হাসান ভাই আমার ভীষণ ভীষণ প্রিয় একজন অভিনেতা। তারসঙ্গে অভিনয়ের প্রস্তাব আসায় এবং গল্পটা আমার ভালোলাগায় আমি নাটকটিতে অভিনয় করেছি। এরইমধ্যে নাটকটির কাজ শেষ করেছি। গল্প, চরিত্র এবং জাহিদ হাসান ভাইয়ের আন্তরিক সহযোগিতা আমার কাছে ভীষণ ভালোলেগেছে। কাজটি করতে যদিও আমার অনেক কষ্ট করতে হয়েছে । তারপরও কাজটি করে আমি তৃপ্ত। তাছাড়া নতুন বছরে এটা দর্শকের জন্য আমার বিশেষ উপহার। আশা করি এই উপহার দর্শকের ভালো লাগবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION