1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চীনের পথে বিএনপির প্রতিনিধি দল - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব এমপি নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর গোপালগঞ্জে নিষিদ্ধ চায়না জাল ও শর্ট লাইট ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স গোপালগঞ্জে সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত  আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২৫ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল ও প্রণোদনা প্যাকেজ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের সোনারগাঁয়ে রাস্তার কাজের শুভ উদ্বোধন জ্বালানি তেল নিয়ে নতুন বার্তা

চীনের পথে বিএনপির প্রতিনিধি দল

  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩৩৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে গেছে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেল ৩টায় চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

 

 

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা।

 

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কালবেলাকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী ১৬ নভেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

 

 

জানা গেছে, ৭ থেকে ১৬ নভেম্বর চীনে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধি নিয়ে দেশটির রাজধানী বেইজিংয়ে ‘পলিটিক্যাল পার্টি প্লাস’ কো-অপারেশন অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই ধারাবাহিকতায় বিএনপিকেও আমন্ত্রণ জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি।

এদিকে আসাদুজ্জামান রিপন তার ফেসবুকে এক পোস্টে চীন যাত্রার তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পর চীনা কম্যুনিস্ট পার্টির আমন্ত্রণে সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের প্রতিনিধি দলের সমন্বয়ে ‘পলিটিক্যাল পার্টিজ প্লাস’ প্রোগ্রামে ৪ সদস্যের বিএনপি প্রতিনিধি দল নিয়ে চীনের পথে রওনা হলাম আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টায়। ফিরে আসব ১৬ নভেম্বর, ইনশাআল্লাহ।

 

 

তিনি আরও লিখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে প্রতিনিধি দলের নেতা নির্বাচন করে সম্মানিত করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চীনা কম্যুনিস্ট পার্টি সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংক এর সকল প্রতিনিধি দলের হেড অব ডেলিগেশনস হিসেবে আমাকে মনোনীত করে বাংলাদেশকে এবং আমাদের দল বিএনপিকে সম্মানিত করায় চীনা কম্যুনিস্ট পার্টিকেও ধন্যবাদ। দোয়া করবেন, যেন দেশ ও দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION