1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাজারসহ সর্বত্র পলাতক ফ্যাসিবাদের প্রভাব রয়েছে: এবি পার্টি - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়ায় হাসপাতালের ভিতরে রোগীকে কুপিয়ে জখম একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ‘শেখ মুজিবের প্রতি তাহেরির’ শ্রদ্ধার বিষয়ে যা জানা গেল কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী

বাজারসহ সর্বত্র পলাতক ফ্যাসিবাদের প্রভাব রয়েছে: এবি পার্টি

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বাজারসহ সর্বত্র ফ্যাসিবাদের প্রভাব বিদ্যমান- এমন মন্তব্য করে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা বলেছেন, ‘গণভবন থেকে ফ্যাসিবাদী দৈত্য পালিয়ে গেলেও বাজারসহ সর্বত্র পলাতক ফ্যাসিবাদের প্রভাব রয়েছে।’

দ্রব্যমূল্য বৃদ্ধি ও সিন্ডিকেট বাণিজ্য রোধে সরকারের করণীয় বিষয়ে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তারা।

সংবাদ সম্মেলনে দলের বক্তব্য উপস্থাপন করেন পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

ফুয়াদ বলেন, ‘জনসাধারণের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে চাহিদা, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার দিকে সরকারকে নজর দিতে হবে। আমরা প্রতিবছরই দেখছি দ্রব্যমূল্য নিয়ে কারসাজি শুরু হয়, মিডিয়ায় নানা আলোচনা চলে কিন্তু এর সমাধানে সরকারের স্বল্প বা দীর্ঘমেয়াদি কোনো ব্যবস্থা চোখে পড়ে না। পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকার এই বাজার সিন্ডিকেটকে পারিবারিক বাণিজ্যে পরিণত করেছে। কয়েকটি পরিবারের নিকট পুরো জাতিকে জিম্মি করে এর ফায়দা লুটেছে শেখ পরিবার।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারকে দ্রব্যমূল্যের এই সমস্যা সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্বল্পমেয়াদে জনগণের দুর্ভোগ লাঘবে অতি প্রয়োজন বিবেচনায় বিশেষ পণ্যগুলোর তালিকা নির্ধারণ করে তার আমদানি উন্মুক্ত করা ও শুল্ক হ্রাস বা প্রয়োজনে শুন্য শুল্কে আমদানির সুযোগ দিতে হবে। দীর্ঘ মেয়াদে জনগণের চাহিদা নিরূপণ করে অতিপ্রয়োজনীয় ২০ থেকে ২৫টি পণ্য উৎপাদন ও সরবরাহে করপোরেট এবং ডিজিটাল সিস্টেম চালু করতে হবে।

 

ফুয়াদ বলেন, ‘কৃষক পর্যায় থেকে ভোক্তা পর্যন্ত সরবরাহে মধ্যসত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। সরকার চাইলে আমরা এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা সরবরাহ করব; যেখানে খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো সংকট তৈরি হবে না। খাদ্য নিরাপত্তা সংকট দিনশেষে রাষ্ট্রের নিরাপত্তা সংকট তৈরি করে বিধায় বর্তমান সরকারকে এই সংকট সমাধানে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।’

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবি পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও যুগ্ম আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- দলের প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION