1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে যাত্রী পরিবহনের সুপারিশ - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে যাত্রী পরিবহনের সুপারিশ

  • Update Time : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে যাত্রী পরিবহনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তারা এ সুপারিশ করেছে। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। এছাড়াও কমিটি রেলের বিভিন্ন প্রকল্পে পরামর্শক নিয়োগের ক্ষেত্রে বিদেশি কোম্পানি বা ব্যক্তিকে নিরুৎসাহিত করে দেশীয় অভিজ্ঞতাসম্পন্ন ও যোগ্য কোম্পানি বা ব্যক্তি বাছাইয়ে উৎসাহিত করার জন্য বলেছে। কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, শফিকুল আজম খাঁন, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি অংশ নেন।

করোনা সংক্রমণের কারণে লকডাউনের শুরুতে রেল যোগাযোগ বন্ধ করা হয়। পরে মে মাসের শেষ দিকে প্রথমে মালবাহী ও পরে যাত্রীবাহী ট্রেন চালু করা হয়। তবে রেলে যাত্রী পরিবহনে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়। এক্ষেত্রে একটি করে সিট ফাঁকা রেখে যাত্রী বহন করা হয়। পরে লকডাউন শিথিল করে অফিস আদালত খুলে দেয়া হলে ২৬ সেপ্টেম্বর থেকে আবারও স্বাভাবিক সময়ের মতো যাত্রী বহন শুরু করে রেলওয়ে। কিন্তু নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে যাত্রী পরিবহনের সুপারিশ করে সংসদীয় কমিটি। এছাড়াও রেলওয়ের চলমান প্রকল্পগুলোর বাস্তবায়নে অগ্রগতি, সময় ও ব্যয় বৃদ্ধির কারণ সম্পর্কে বৈঠকে আলোচনা হয়। এ সময় প্রকল্পের সময় ও ব্যয় যেন বৃদ্ধি না পায়, সেদিকে লক্ষ্য রেখে দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগসহ প্রকিওরমেন্ট ব্যবস্থাপনা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে কমিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION