1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাদ্দাম-ইনানের বিবৃতি প্রত্যাখ্যান ছাত্রলীগ সহসভাপতির - Bangladesh Khabor
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ স্বাধীনতা দিবসের অঙ্গিকার হোক, সবাইকে নিয়ে ভালো থাকব: প্রধানমন্ত্রী গভর্নমেন্ট আমাদের, আগের ডিসিকে আমরা বদলি করে দিয়েছি’ : বিএনপি নেতা রুমী গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়ায় হাসপাতালের ভিতরে রোগীকে কুপিয়ে জখম একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ‘শেখ মুজিবের প্রতি তাহেরির’ শ্রদ্ধার বিষয়ে যা জানা গেল

সাদ্দাম-ইনানের বিবৃতি প্রত্যাখ্যান ছাত্রলীগ সহসভাপতির

  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ (জাবি) দেশের বিভিন্ন স্থানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের দেওয়া বিবৃতির সঙ্গে কেন্দ্রীয় সংসদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন সংগঠনটির সহসভাপতি খন্দকার হাবীব আহসান।

রোববার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নিজ একাউন্টে এ দাবি করে স্ট্যাটাস দেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, বাংলাদেশ ছাত্রলীগের যে প্রেস সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে এটির সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কোনো সম্পর্ক নেই। সাদ্দাম হোসেন এবং শেখ ইনানের একান্ত ব্যক্তিগত প্রেস। বাংলাদেশ ছাত্রলীগকে ছাত্রসমাজের বিরুদ্ধে দাঁড় করিয়ে সারা দেশে ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তামাশা করার সুযোগ কোনোভাবে নেই।

তিনি আরও লিখেন, বাংলাদেশ ছাত্রলীগকে কোনো দুএকজন ব্যক্তির সংগঠন হিসেবে আমরা চালাতে দিতে চাই না। বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রসমাজের মতামত নিয়ে সামনের দিনে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে।

তবে এর কিছুক্ষণ পর ছাত্রলীগের সহসভাপতি খন্দকার হাবীব আহসান ফেসবুকে দেওয়া তার ওই পোস্টটি সরিয়ে নিয়েছেন।

 

এদিকে, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে।

এতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদসহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছাত্রলীগ। একই সঙ্গে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION