1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অমিত শাহকে পশ্চিমবঙ্গের ‘পর্যটক’ বলে কটাক্ষ নুসরাতের - Bangladesh Khabor
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত আদালতের রায়ে মেয়র, শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই শুধু বেঞ্চ বাড়িয়ে মামলার স্তূপ কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১ বাউফলে শিক্ষার মানোন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত

অমিত শাহকে পশ্চিমবঙ্গের ‘পর্যটক’ বলে কটাক্ষ নুসরাতের

  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৪৮৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহর পশ্চিমবঙ্গ সফর নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল সংসদ সদস্য অভিনেত্রী নুসরাত জাহান। সোমবার দুপুরে এক টুইটবার্তায় অমিত শাহকে ‘শুধুমাত্র পর্যটক’ বলে মন্তব্য করেছেন তিনি। তার সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দিয়ে লেখেছেন- বিজেপিকে দিয়ে হবে না। নুসরাত লেখেন, ‘দিনকয়েক হলো পশ্চিমবঙ্গের পর্যটনশিল্প উন্নতির চূড়ায় পৌঁছেছে। এর জন্য ধন্যবাদ বিজেপি নেতাদের। দেখে খুব আনন্দ হচ্ছে যে তারা পশ্চিমবঙ্গকে এতটা ভালবাসেন। তবে তাদের এটাও মনে করিয়ে দেয়া উচিত যে, তারা এখানে শুধুই পর্যটক।’

গত শুক্রবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত দুদিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন অমিত শাহ। তার সঙ্গে ছিলেন রাজ্য ও কেন্দ্রের নেতারাও। আর তাদের এই সফরকেই কটাক্ষ করে এমন মন্তব্য করলেন নুসরত। সোশ্যাল মিডিয়ায় অমিত শাহকে ট্যাগ করে এই অভিনেত্রী আরও লেখেন, ‘অমিত শাহজি। আশা করি আপনি ও আপনার সঙ্গীরা এই ক্ষণিকের আনন্দ উপভোগ করেছেন!’ আর ওই টুইটের সঙ্গেই নুসরাত জুড়ে দেন হ্যাশট্যাগ ‘বিজেপিসেহবেনা’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION