1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জামায়াতের সঙ্গে আমান আযমীর সম্পর্ক নেই : গোলাম পরওয়ার - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

জামায়াতের সঙ্গে আমান আযমীর সম্পর্ক নেই : গোলাম পরওয়ার

  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জামায়াতের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ কথা বলেন গোলাম পরওয়ার।

তিনি বলেন, অতি সম্প্রতি সাবেক আব্দুল্লাহিল আমান আযমীর বক্তব্য নিয়ে কতিপয় জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে আমাদের বক্তব্য হলো সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন। জামায়াতে ইসলামীর সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তিনি জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব করেন না।

গোলাম পরওয়ার বলেন, তিনি যে বক্তব্য রেখেছেন, এটা তার একান্ত ব্যক্তিগত। সুতরাং তার বক্তব্যকে জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট করার কোনো সুযোগ নেই। তার বক্তব্যকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের নেতা মুজিবুল আলম।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হাজির হন আমান আযমী। এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন তিনি।

আযমীর কয়েকটি দাবির মধ্যে রয়েছে- মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের সঠিক ইতিহাস যেন জনগণের মাঝে তুলে ধরা হয়। জাতীয় সংগীত যেন নতুন করে লেখা হয়। দেশের সংবিধান যেন নতুনভাবে লেখা হয়। যারা দেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছেন তাদের যেন সম্মানিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION