1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভাস্কর্যের নিরাপত্তায় প্রয়োজনে সিসিটিভি - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

ভাস্কর্যের নিরাপত্তায় প্রয়োজনে সিসিটিভি

  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

ঢাকা মহানগরীতে যতগুলো ভাস্কর্য আছে সেগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে, সে দিকে সজাগ দৃষ্টি রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদস্যদের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।  প্রয়োজনে সাদা পোশাকে নিরাপত্তা ও সিসিটিভির ব্যবস্থা করার ওপর জোর প্রদান করেন কমিশনার।  শনিবার সকালে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন তিনি।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে কমিশনার বলেন, বিশ্বজুড়ে চলছে করোনার দ্বিতীয় ঢেউ।  এ সময় যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে।  সামনে বড় দুইটি উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট।  এ উৎসব উপলক্ষে সবাইকে সর্তকর্তার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

ডিএমপি মিডিয়া সেন্টারের উপকমিশনার ওয়ালিদ হোসেন জানান, গত মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ৮টি ক্রাইম বিভাগের মধ্যে যৌথভাবে প্রথম হয়েছে মিরপুর ও গুলশান বিভাগ। ৯টি গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে গোয়েন্দা গুলশান বিভাগ।  ৮টি ট্রাফিক বিভাগের মধ্যে প্রথম হয়েছে ট্রাফিক লালবাগ বিভাগ।  এছাড়াও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ৭৫ জন কর্মকর্তাকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।  এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সব অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার এবং উপ-পুলিশ কমিশনাররাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION