1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সিনেমায় খালেদা জিয়ার জীবনী, নাম ‘মাদার অব ডেমোক্রেসি’ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

সিনেমায় খালেদা জিয়ার জীবনী, নাম ‘মাদার অব ডেমোক্রেসি’

  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৪২১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : এবার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান। ‘মাদার অব ডেমোক্রেসি’ শিরোনামের এই সিনেমা প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি।

এরই মধ্যে সিনেমার পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সামনের মাসেই (২৫ সেপ্টেম্বর) শুটিং। পরিচালক সমিতিতে ছবিটির নামও নিবন্ধন করেছেন পরিচালক।

গণমাধ্যমে নির্মাতা জামান জানান, তিনি অনেক দিন ধরেই এই চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলেন। নানা তথ্য সংগ্রহ করেছেন তারা। খালেদার জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছেন নির্মাতারা। চলচ্চিত্রটি নির্মাণের আগে অনুমতিও নেওয়া হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর কাছে।

কোন কোন অভিনেতা-অভিনেত্রী থাকছেন এই সিনেমায় এমন প্রশ্নের জবাবে নির্মাতা আরও কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে। নিশ্চয়ই কাস্টিংয়েও চমক থাকবে। এত বড় একটি চলচ্চিত্র তো যাকে-তাকে নিয়ে করব না।’ শুটিংয়ের আগে আগে ছবির কাস্টিং জানানো হবে বলেও জানান এই নির্মাতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION