1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগের শ্রদ্ধা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগের শ্রদ্ধা

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৪০৬ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজমের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।

এ সময় জেলার সর্বস্তরের নেতা-কর্মীসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। তবে শ্রদ্ধা নিবেদনের সময় কেন্দ্রীয় কোনো নেতাকে দেখা যায়নি।

পরে সমাধি সৌধ কমপ্লেক্স চত্বরে একটি শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় নানা স্লোগান ও বক্তব্য দেন উপস্থিত নেতাকর্মীরা।

বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম বলেন, যারা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যা, ডাকাতি, অগ্নিসংযোগ করেছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। যারা জবরদখল করে ক্ষমতা নিয়েছে তাদেরকে আমরা ক্ষমতা থেকে নামাবই নামাব, এই হোক আমাদের শপথ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION