1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণ হবে: খাদ্যমন্ত্রী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ গোপালগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানের যোগদান

দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণ হবে: খাদ্যমন্ত্রী

  • Update Time : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৪২৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণ করা হবে। এবং কেউ এসব ভাস্কর্য ভাঙ্গার উদ্দেশ্যে হাত দিলে কঠোরভাবে প্রতিরোধ না প্রতিহত করা হবে। শুক্রবার বিকেলে নওগাঁর মহাদেবপুরে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী আরও বলেন, কেন পুলিশ বা সিসি ক্যামেরা দিয়ে ভাস্কর্য পাহারা দিতে হবে। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারাই ভাস্কর্য পাহারা দেবেন। দেশে উগ্রবাদি গোষ্ঠি আবারো মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে। মন্ত্রী আরও বলেন, যারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদের সম্মানের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রসায় বাধ্যতা মূলকভাবে শহীদ মিনার তৈরী করা হবে। আমারা যদি সকলে একত্রিত থাকি কারো ক্ষমতা নেই এসব শহীদ মিনার ও ভাস্কর্য ভাঙ্গার। ছাত্র লীগের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আর্দশীত হয়ে ছাত্র লীগের নেতাকর্মীদের গড়ে উঠতে হবে। ছাত্র লীগে কোন মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজের স্থান হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

সম্মলনে উপজেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে এ সময় সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার ও ছলিম উদ্দিন তরফদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আহসান হাবিব ভোদন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আপেল মাহমুদ, নওগাঁ জেলা ছাত্র লীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউলসহ কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION