1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুক্তি পাচ্ছে মৌসুমী হামিদের ‘গোর’ - Bangladesh Khabor
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদতাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম দায়িত্ব পাওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা’ জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কুরবানি দিতে গিয়ে আহত ৮০ এ বছর হারানো হাজীর সংখ্যা কমেছে: হাব মহাসচিব দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে চাই: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে দেশে ঈদুল আজহা উদযাপন গোপালগঞ্জ ১২ নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা জানালেন এস, এম একরামুল কবির (মুক্ত) ‘কিচেন কেবিনেট’ নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

মুক্তি পাচ্ছে মৌসুমী হামিদের ‘গোর’

  • Update Time : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৫৪৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

সুন্দরী প্রতিযোগিতা দিয়ে আলোচনায় এসে এখন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন মৌসুমী হামিদ। সেই ধারাবাহিকতায় ২০১৯ সালে গাজী রাকায়েতের পরিচালনায় ‘গোর’ নামের একটি ছবিতে অভিনয় করেন এই অভিনেত্রী।  বাংলা ও ইংরেজি- দুই ভাষায় নির্মিত ছবিটি ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ব্যতিক্রমী একটি গল্প নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। আমিও কেন্দ্রীয় একটি চরিত্রেই অভিনয় করেছি। তাছাড়া পরিচালক গাজী রাকায়েত ভাইও বেশ আন্তরিকতা নিয়েই এটি নির্মাণ করেছেন।

আশা করছি এটি দর্শকের ভালো লাগবে। মুলত একজন গোর খোদকের জীবনকাহিনী নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। এই গোর খোদকের চরিত্রে অভিনয় করেছেন পরিচালক নিজেই। আগামী মাসে ছবিটি আমেরিকার নিউইয়র্কেও প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে আরেকটি সরকারি অনুদানের ছবিতে অভিনয় করছেন মৌসুমী হামিদ। হৃদি হকের পরিচালনায় ছবির নাম ‘১৯৭১ সেই সব দিন’। প্রসঙ্গত, এর আগে প্রশান্ত অধিকারীর পরিচালনায় ‘হাডসনের বন্দুক’ নামের একটি সরকারি অনুদানের ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। যদিও ছবিটি আর মুক্তি পায়নি।
অন্যদিকে খণ্ড নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন মৌসুমি। সঞ্জিত সরকারের পরিচালনায় প্রচার চলতি ‘চিটিং মাস্টার’ নামের একটি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন। এছাড়া বিশেষ দিবসের নাটকেও তার সরব উপস্থিতি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION