1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সমর্থন বিএনপির - Bangladesh Khabor
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আসিফের দুর্নীতির কারণে জামায়াত আমির তাকে আসন ছাড়েননি: রাশেদ খাঁন জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য নাম: মির্জা ফখরুল শিক্ষা ব্যবস্থাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ফের দাম বাড়ল পেট্রল-অকটেনের সোনারগাঁয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল কুষ্টিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সমর্থন বিএনপির

  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩৪৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আগামীকালের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে বিএনপি।

বুধবার রাতে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ১০ টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান।

এসময় তিনি দেশের আপামর জনসাধারণকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি সর্বাত্মকভাবে পালনের জন্য আহ্বান জানান। রিজভী বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও সশস্ত্র ছাত্রলীগের হিংস্র আক্রমণে ৭ জন শহীদ হয়েছেন।  এছাড়া আজও আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রীদের উপর র্র্যাব, পুলিশ, বিজিবি ও সোয়াতের ব্যাপক হামলায় অনেকে আহত হয়েছেন । এই ন্যাক্কারজনক রক্তাক্ত ঘটনায় আজ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সরকারী চাকুরীতে কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে বৈষম্য   বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আগামীকাল ১৮ জুলাই সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানানো হয়েছে।’

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার  সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে উপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। এতে বলা হয় শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোন প্রতিষ্ঠানের দরজা খুলবে না, এ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোন গাড়ি চলবে না। সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের  আগামীকালের কর্মসূচি সফল করারও আহ্বান জানানো হয়।

অভিভাবকদের উদ্দেশ্য করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION