1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাজনীতিবিদরা কি চাঁদা তুলে ভাত খাবে, প্রশ্ন কাদেরের - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

রাজনীতিবিদরা কি চাঁদা তুলে ভাত খাবে, প্রশ্ন কাদেরের

  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৪১৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতি করলে কি ব্যবসা করার অধিকার থাকবে না? রাজনীতিবিদরা কি চাঁদা তুলে ভাত খাবে? চাঁদা তুলে পরিবার চালাবে? রাজনীতিবিদরা সৎ ব্যবসা করলে আমাদের আপত্তি নেই। অসৎ ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স।

শনিবার সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, একটা কথা বলতে চাই- ওয়ান ইলেভেনে যেটা দেখেছি, সুপরিকল্পিতভাবে দেশের রাজনীতিবিদদের নিন্দিত করা, কুৎসা রটানো হয়েছে। অথচ এই দেশ স্বাধীন করেছে রাজনীতিবিদরা। দেশের উন্নয়ন করছে রাজনীতিবিদরা। সেই রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণ করতে ও তারা ব্যর্থ- এটা প্রমাণ করতে কিছু লোক তৎপরতা চালাচ্ছে। আমরা সেটা বুঝি, এর বিরুদ্ধে প্রস্তুত আছি।

বাঙালি জাতির জীবনে দুটি সর্বশ্রেষ্ঠ অর্জন; একটি হলো বাঙালির স্বাধীনতা অন্যটি উন্নয়ন- এই দুটি অর্জনই আওয়ামী লীগের হাত ধরে এসেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অপ্রাপ্তির বিষয় সেভাবে দেখছি না। আমরা প্রাপ্তির খাতা হিসাব করে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে অপ্রাপ্তিটা হচ্ছে রাজনৈতিক। আমাদের অসমাপ্ত কাজ বিজয়কে সুসংহত করতে পারিনি। সাম্প্রদায়িকতা বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে। এই সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা ও পরাভূত করা আমাদের বিজয়কে সুসংহত করবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের বার্তা নতুন কিছু না। আমরা আমাদের পার্টির নির্বাচনি ইশতেহার দিয়েছি, সেই ইশতেহার বাস্তবায়ন করব। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা জরুরি। এটা আমাদের অঙ্গীকার। আমাদের বেশকিছু উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আন্ডারগ্রাউন মেট্রো, এমআরটি লাইন ১ ও ৫, মাতারবাড়ি, পায়রা ও রূপপুরের মতো উন্নয়ন কাজগুলো সুসম্পন্ন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION