1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত ৬৮ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে আভাস - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

বাউফলে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত ৬৮ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে আভাস

  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২৮২ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়  (০৭ মে, ২০২৩, বরিশাল) বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস কর্তৃক পরিচালিত এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের সহায়তায় ‘রিবিল্ডিং কোস্টাল ডিস্ট্রিক্ট: পোস্ট – নরওয়েস্টার সেল্টার সাপোর্ট’ প্রজেক্ট এর ঘূর্ণীঝড়ে ক্ষতিগ্রস্থ ৬৮ পরিবারের মাঝে গৃহ পুনঃ ণির্মানের জন্য দুই কিস্তিতে ২০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।

এরই ধারাবাহিকতায় ০৭.০৫.২০২৪ইং তারিখ মঙ্গলবার  সকাল ১১টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্থদের প্রত্যেককে প্রথম কিস্তির নগদ ১০ হাজার টাকা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পটুয়াখালী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর কুতুবুল আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউফল উপজেলার নির্বাহী অফিসার মোঃ বশির গাজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল পৌরসভার মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল এবং আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।

এসময়, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম বলেন, ‘সরকারের পাশাপশি বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস ঘূর্ণীঝড়ে যেসকল মানুষের ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে। এই উদ্যোগ নিশ্চয়ই প্রশংসনীয়।’ এছাড়াও, তিনি আভাসের অগ্রগতি কামনা করেন ও এই ধরনের উন্নয়ন কর্মকান্ডে তার সার্বিক সহযোগিতা থাকবে বলে জানান।

বাউফল পৌরসভার মেয়র মোঃ জিয়াউল হক তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে আলোচনা করেন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে বর্তমান সরকারের বৈষ্মিক নানামুখী উদ্যোগের কথা তুলে ধরেন।

বাউফল উপজেলা নির্বাহী আফিসার মোঃ বশির গাজী তার উপজেলায় এই উদ্যোগ গ্রহণের জন্য আভাস ও স্টার্ট ফান্ড বাংলাদেশকে ধন্যবাদ জানান ও ভবিষতেও এই ধরনের উদ্যোগে তার সর্বাত্মক সহায়তা থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION