1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে হিজবুল্লা দাখিল মাদ্রাসার সুপার গ্রেফতার, সাময়িক বরখাস্ত - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: জামায়াত আমির জ্বালানি তেলের রেশনিং আপাতত চলবে: জ্বালানিমন্ত্রী ফ্যামিলি কার্ড নারী দিবসের প্রতিপাদ্যের চেতনাকে প্রতিফলিত করে : প্রধানমন্ত্রী কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারী দপ্তরে চুরি আমি একটি ঐতিহ্যবাহী অসম্প্রদায়িক মাদক ও দুর্নীতি মুক্ত কোটালীপাড়া গড়তে চাই : এস এম জিলানী মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ টাকা জরিমানা 

অভয়নগরে হিজবুল্লা দাখিল মাদ্রাসার সুপার গ্রেফতার, সাময়িক বরখাস্ত

  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২৫২ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে নওয়াপাড়া হিজবুল্লা দাখিল মাদ্রাসার সুপার মোঃ হাবিবুর রহমান একটি মামলায় আটক হয়েছেন। ফলে সরকারি নিয়ম অনুযায়ী তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তার পরিবর্তে মাদ্রাসার সহকারী সুপার অলিউল্লাহকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আদালতে বিচারাধীন একটি মামলায় ৩ মে শুক্রবার নিজ বাড়ি যশোর সদর উপজেলার রুপদিয়া থেকে তাকে গ্রেফতার করেন আইনশৃঙ্খলা বাহিনী।
যে কারনে সোমবার (৬ মে) মাদ্রাসার মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে।
উল্লেখ‍্য জামাতপন্থী ওই মাদ্রাসা সুপার হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকলেও এযাবতকাল তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেওয়াতে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন আলোচনা-সমালোচনার শেষ ছিলোনা। তার হঠাৎ আটক- বরখাস্তের সংবাদে মানুষের মাঝে আনন্দঘন আলোচনা করতে দেখা গেছে।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, ওই সুপার হাবিবুর রহমানের অত্যাচার দুর্নীতি ও  মাদ্রাসায় নিয়োগ বানিজ্যসহ বিভিন্ন মালামাল বিক্রি করে টাকা আত্মসাতের একাধিক অভিযোগের কারণে ওই মাদ্রাসার শিক্ষক অভিভাবক মহল অতিষ্ঠ হয়ে পড়েছিলো। সুপার হাবিবুরের গ্রেফতার ও বরখাস্তে খবরে সবাই আনন্দিত হয়েছে বলে মাদ্রাসার একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
এবিষয়ে নওয়াপাড়া হিজবুল্লা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ওলিউল্লাহ বলেন, গত শুক্রবার রাতে একটি ভুল মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ, সে এখন জেল খানায় আছে। তার পরিবর্তে আমাকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
এবিষয়ে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম বলেন, মাদ্রাসার সুপার যেহেতু গ্রেফতার হয়েছে সেহেতু বরখাস্ত করার নিয়ম রয়েছে, সভাপতি আমাকে বলেছিলো বরখাস্তের বিষয় বরখাস্ত করা হয়েছে কি না আমি জানিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION