1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় দেশিয় আগ্নেয়াস্ত্রসহ ৩ জন গ্রেফতার - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

গাইবান্ধায় দেশিয় আগ্নেয়াস্ত্রসহ ৩ জন গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৬৪ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় দেশিয় তৈরী একটি শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ । বৃহস্পতিবার রাতে ওই এলাকার একটি নির্মানাধীন বাড়ির মাটির নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে।
এঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছেন পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন আসাদুজ্জামান হিরু ,মো: মোজাম্মেল হক ও খোকা মিয়া । এদের সকলের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে।
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে গাইবান্ধা জেলা পুলিশ অফিসে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো: কামাল হোসেন  বলেন, গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া সরকারপাড়ার বাসিন্দা আসাদুজ্জামান হিরু মিয়ার সহ তার লোকজন নিয়ে বিভিন্ন স্থানে অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছিলেন। গোপন সুত্রে খবর পেয়ে গাইবান্ধার গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে আসাদুজ্জামান হিরু মিয়ার বাড়িতে অভিযান চালায়। তার স্বীকারোক্তি অনুযায়ী এলাকার একটি নির্মানাধীন বাড়ির মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো সুটারগান সহ ২ রাউন্ড গুলি উদ্ধার করে।
পরে হিরু মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী তার সহযোগী মোজাম্মেল হক ও খোকা মিয়াকে গ্র্রেফতার করা হয়। এব্যাপারে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION