1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসিকে গণ-সংবর্ধনা - Bangladesh Khabor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা স্কুল কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ, সাঘাটায় ছাত্রশিবির নেতা নিহত মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা সোনারগাঁয়ে ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ভেকু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে সংবাদ : প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ২৩ জুন ঘিরে সতর্ক র‍্যাব: আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে ছাড় নয় কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

শ্রীপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসিকে গণ-সংবর্ধনা

  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৭৬ জন পঠিত

এস.এম দুর্জয়, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়,ও বিভিন্ন দাখিল মাদ্রাসার যৌথ উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপিকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ই মার্চ) উপজেলার কাওরাইদ বলদীঘাট জান মাহমুদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি মহোদয় কে এ সংবর্ধনা দেওয়া হয়।

বলদীঘাট জান মাহমুদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য কামরুল হাসান মন্ডলের সভাপতিত্বে ও কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট সামসুল আলম প্রধান।

শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বি এ, শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ,কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আজিজুল হক আজিজ, কাওরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ:হাই বেপারী, কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃকাজিম উদ্দিন প্রধান,শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো:শারফুল ইসলাম, শ্রীপুর উপজেলা আঞ্চলিক শ্রমিক লীগের সহসাধারণ সম্পাদক রুহুল আমীন খান।

এসময় আরো উপস্থিত ছিলেন বলদীঘাট জান মাহমুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেষে প্রধান অতিথি সহ অতিথিরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION