1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে মিল শ্রমিকবাহী বাস উল্টে খাদে পড়ে ৫০ জন শ্রমিক আহত - Bangladesh Khabor
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

অভয়নগরে মিল শ্রমিকবাহী বাস উল্টে খাদে পড়ে ৫০ জন শ্রমিক আহত

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২২৯ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে আকিজ জুট মিলের শ্রমিক বাস উল্টে খাদে পড়ে কমপক্ষে ৫০ জন শ্রমিক আহত হয়েছে।

গত বুধবার (৬ মার্চ) রাত আনুঃ ১১টায়  উপজেলার শংকরপাশা সরদার মিল ঘাট রোড এলাকায় এঘটনা ঘটে।

আহতদেরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এসময় গুরুতর আহত অবস্থায় ১২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, বুধবার রাতে আকিজ জুট মিলের শ্রমিক বহনকারী বাস রাত ১০ ছুটি হওয়া শ্রমিকদের নিয়ে সরদার মিল ঘাট এলাকায় পৌঁছালে গাড়ীর চাকা স্লীপ করে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এসময় দুর্ঘটনা কবলিত বাসটি দুমড়ে মুচড়ে যাওয়ায় বাসের ভিতরে ৬০/৭০ জন শ্রমিক আটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় একসাথে অসংখ্য আহত রোগীর চিকিৎসায় দিতে হিমসিম খেতে দেখা যায় হাসপাতালে কর্তব্যরত ডাক্তার নার্স ও স্টাফদেরকে।

এদিকে আকিজ জুট মিলের বাস সার্ভিস কর্মকর্তা জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের কে  অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আদ দ্বীন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে জানতে চাইলে ফায়ার সার্ভিসের দায়িত্বরত স্টেশন অফিসার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি, আমরা পৌছানোর আগেই অধিকাংশ আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাকিবুল ইসলাম বলেন, আহত ব্যক্তিরা হাসপাতালে আসার আগেই দুর্ঘটনার খবর পাই। সে অনুযায়ী সবায় রেডি ছিলাম, সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION