1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীতে গাঁজা-বাইক-মোবাইল-নগদ টাকাসহ ২ কারবারি আটক - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

পটুয়াখালীতে গাঁজা-বাইক-মোবাইল-নগদ টাকাসহ ২ কারবারি আটক

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৫৭ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার গুলশান সড়ক এলাকা থেকে গাঁজা, মটর সাইকেল, মোবাইল ও নগদ টাকাসহ মোঃ নুরুজ্জামান (২৫) ও মোঃ রুবেল মোল্লা (২৫) নামের ২ মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক নুরুজ্জামান মরিচবুনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর বাজারঘোনা এলাকার মোঃ নুর ইসলামের ছেলে এবং টাউন কালিকাপুরের ৯নং ওয়ার্ডের (জাহাঙ্গীর হোসেনের বাসার ভাড়াটিয়া)।
অপর আটক কারবারি রুবেল মরিচবুনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মরিচবুনিয়া এলাকার মোঃ বজলু মোল্লার ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গতকাল ০৬.০৩.২৪ইং তারিখ রোজ বুধবার দিবাগত রাত পৌনে ১০টায় এসআই সঞ্জীব কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পটুয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের গুলশান সড়কের মোঃ বাবুল গাজী’র বসত ঘরের দক্ষিন পাশে অভিযান পরিচালনা করে জব্দকৃত মালামালসহ নুরুজ্জামান ও রুবেলকে আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION