1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ - Bangladesh Khabor
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

বাউফলে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২০৪ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৪নং কেশবপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অটোরিকশা প্রতিকের এনামুল হক অপু ও ঘোড়া প্রতিকের আবদুল মালেক মিয়ার কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় একটি মোটরসাইকেল ও একটি চায়ের দোকানে ভাঙচুর চালানো হয়। এঘটনায় উভয় পক্ষ একে অপরকে দায়ি করছেন।

বুধবার রাত সাড়ে ৯ টার দিকে ইউনিয়নের ৪নং ওয়ার্ড মল্লিকডুবা বাজারে এই ঘটনা ঘটে।

অটোরিকশা প্রতিকের কর্মীরা জানান, তারা কয়েকজন মল্লিকডুবা বাজারে চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ ঘোড়া প্রতিকের কর্মীরা মোটরসাইকেল যোগে এসে তাদের এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলাকারীরা একটি দোকানে ভাঙচুর করে এবং তাদের একটি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় তাদের ২ জন কর্মী আহত হয়েছে বলেও দাবী করেন।

অন্যদিকে ঘোড়া প্রতিকের কর্মীরা জানান, প্রচারণা শেষে তিনটি মোটরসাইকেল যোগে তারা বাড়িতে ফিরছিলেন। মল্লিকডুবা বাজারে পৌঁছালেই অটোরিকশা প্রতিকের নেতা-কর্মীরা তাদের হামলা করেন। এসময় কোনো মতে নিজেদের আত্মরক্ষা করেন তারা। তাদের একজন দৌড়ে চায়ের দোকানে ঢুকলে, তাকে টেনেহিঁচড়ে বেড় করার সময় অটোরিকশার কর্মীরা দোকানে ভাঙচুর করে। অটোরিকশার কর্মীরা অপরাধ আড়াল করতে নিজেরা নিজেদের মোটরসাইকেল ভাঙচুর করেছে। হামলা তাদের তিনজন কর্মী আহত বলে দাবি তাদের।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও, এসিল্যান্ড ও ওসি’র নেতৃত্বে পুলিশের একটি দল। তারা পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এবিষয়ে বাউফল থানার ওসি শোনীত কুমার গায়েন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি চায়ের দোকানে মালামাল এলোমেলো অবস্থায় দেখেছি। কেউ আহত হওয়ার কোনো তথ্য এখনো পাইনি। তবে কয়েকজনকে চর থাপ্পড় মারা হয়েছে এমন তথ্য আছে। এ বিষয়ে তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে বাউফলের ইউএনও মো. বশির গাজী বলেন, রাতের ঘটনা তাই প্রত্যক্ষদর্শী কেউ নেই। প্রার্থীদের কর্মী সমর্থকরা এলোমেলো কথা বলে। উভয় পক্ষ প্রতিপক্ষেকে দায়ি করছে। থানা পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION