1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কারা পদোন্নতি পেলেন জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব আলী খানের দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু

  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৭৪ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়েছেন মাহিদ ও অমিও নামে দুজন স্কুল শিক্ষার্থী। পরে ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টা চালিয়ে মাহিদ লাশ উদ্ধার করেছে। এবং অপর শিক্ষার্থী অমিও লাশ ৪ ঘন্টা পর উদ্ধার করেন ফায়ার সার্ভিস স্থানীয় স্বেচ্ছাসেবীরা।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রহ্মপুত্র নদের বালাসিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই স্কুল শিক্ষার্থী গাইবান্ধা শহরের ডেভিড কোংপাড়ার আনোয়ার হোসেনের ছেলে । সে শহরের আহমদ উদ্দিন শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী। নিহত অপর জন অমিও একই পাড়ার লিটন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গাইবান্ধা শহর থেকে ৬ বন্ধু সাঁতার কাটার জন্য বালাসীঘাটের ব্রহ্মপুত্র নদে নামে। এ সময় চার বন্ধু কিনারে উঠে এলেও মাহিদ ও অমিও নামের দুই বন্ধু নিখোঁজ হয়। পরে স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের একটি টিম দীর্ঘক্ষণের চেষ্টায় নদী থেকে প্রথমে মাহিদদের মরদেহ উদ্ধার করে। এবং পরে লাশ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ আব্দুল বারী জানান, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর মাহিদ ও অমিও  নামে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION