1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীতে ইমাম নামে এক ভুয়া ডিজিএফআইকে গ্রেপ্তার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কারা পদোন্নতি পেলেন জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব আলী খানের দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল

পটুয়াখালীতে ইমাম নামে এক ভুয়া ডিজিএফআইকে গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৬৩ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী থেকে ইমাম হাসান নামে এক ভুয়া ডিজিএফআই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।
মঙ্গলবার রাতে অভিযুক্ত ইমাম হাসানকে তার পটুয়াখালীর বাসভবন থেকে আটক করা হয়।
এসময় তার কাছথেকে ডিজিএফআই এর একটি ভুয়া আইডি কার্ডসহ লক্ষাধিক টাকার একটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ১শ ৮০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইমাম হাসান বাংলাদেশ বিমান বাহিনীর একজন বহিষ্কৃত সদস্য।
তিনি এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে বিমান বাহিনীতে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩০ জন যুবককে আটকে রেখে মুক্তিপণ আদায়ের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে পল্লবী থানার ডিএমপির হাতে গ্রেপ্তার হন।
ভুয়া ডিজিএফআই কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন প্রকার প্রতারণামূলক কর্মকান্ডের সত্যতা এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‍্যাব ৮ ও সিপিসি ১, পটুয়াখালী ক্যাম্পের অভিযানে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়, যেখানে দেখা যায় গ্রেফতারকৃত ইমাম হাসান ডিজিএফআই কর্মকর্তার পরিচয় দিয়ে একজনকে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করছেন। ভিডিও চিত্রটি র‍্যাব-৮ এর নজরে আসলে র‍্যাব ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 ইমাম হাসানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION