1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় পুলিশের রেকার গাড়ির চাপায় এক রিকশাচালক নিহত  - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

গাইবান্ধায় পুলিশের রেকার গাড়ির চাপায় এক রিকশাচালক নিহত 

  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৩২ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় ট্রাফিক পুলিশের রেকার গাড়ির চাপায় এক রিকশাচালক নিহত ও আর এক জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের মায়ামনি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। এ দুর্ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ট্রাফিক পুলিশ বক্স ও রেকারটি ভাঙচুর করে।
স্থানীয়রা জানান, ট্রাফিক পুলিশের ওই রেকারটি গোবিন্দগঞ্জ থানা থেকে বের হয়ে চৌমাথা মোড়ের দিকে আসছিল। এ সময় বনফুল হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক নিহত হন। আহত হন আসাদুল নামের আরও এক রিকশাচালক।
পরে উত্তেজিত জনতা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ট্রাফিক পুলিশ বক্স ভেঙে দেয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে রেকারটি ভাঙচুর করে।‌ উত্তেজিত জনতা দাবি করেন, অদক্ষ ড্রাইভার দিয়ে রেকর্ডটি চালানো হচ্ছিল। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন বিক্ষুব্ধরা।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। যান চলাচল স্বাভাবিকসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION