1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে নিষিদ্ধ ৬৮৩ কেজি পলিথিন ব্যাগ জব্দ - Bangladesh Khabor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা স্কুল কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ, সাঘাটায় ছাত্রশিবির নেতা নিহত মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা সোনারগাঁয়ে ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ভেকু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে সংবাদ : প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ২৩ জুন ঘিরে সতর্ক র‍্যাব: আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে ছাড় নয় কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ফকিরহাটে নিষিদ্ধ ৬৮৩ কেজি পলিথিন ব্যাগ জব্দ

  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৭২ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় একটি পরিবহন থেকে নিষিদ্ধ ৬৮৩ কেজি পলিথিন ব্যাগ জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৩টার দিকে বি, এম লাইন পরিবহনের টুল বক্স থেকে ওই পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। পরিবহনটি ঢাকা থেকে বাগেরহাটের রায়েন্দার দিকে যাচ্ছিল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট মডেল থানা পুলিশের একটি দল বিশ্বরোড মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বি, এম লাইন পরিবহনের টুল বক্স তল্লাশী করে ৬৮৩ কেজি পলিথিন ব্যাগ উদ্ধার করে। যার আনুমানিক মুল্য দেড় লাখ টাকা।
খবর পেয়ে ফকিরহাট সহকারী কমিশনার (ভ‚মি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ, খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাজিব গাইন এবং বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের হিসাব রক্ষক মো. সোহাগ তালুকদার সহ অন্যান্যরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। পরে পরিবহনটি ছেড়ে দেয়া হয়।

পরিবহনের সুপারভাইজার জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে এক ব্যক্তি ১৩টি বস্তা টুল বক্সে উঠান। যা মোড়েলগঞ্জ থেকে নেওয়া হবে। ফকিরহাট পুলিশের অভিযানে জানতে পারেন বস্তার ভিতর বিভিন্ন সাইজের পলিথিন ব্যাগ রয়েছে।

ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ, পলিথিন ব্যাগের কোন মালিক পাওয়া যায়নি। জব্দকৃত পলিথিনের বস্তাগুলো বাগেরহাট পরিবেশ অধিদপ্তরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION