1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে পথ রুদ্ধ করে এক যুবককে পিটিয়ে জখম - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

বাউফলে পথ রুদ্ধ করে এক যুবককে পিটিয়ে জখম

  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৮ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে পথ রুদ্ধ করে এলোপাতাড়ি পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায় গত একমাস পূর্বে দাসপাড়ার বাসিন্দা দুলাল মেলকারের ছেলে আরিফ হোসেনের সাথে একই এলাকার মঞ্জু ভান্ডারের ছেলে তাহেরের সাথে সিনিয়র জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর ব্যাপারটা ওখানে বসেই মিটমাট হয়ে যায়। তাহেরের ভিতরে ঐ রেষ থেকে যায় কিন্তু আরিফ তা বুঝতে পারে নাই। আরিফ পূর্বের ন্যায় সাভাবিক ভাবে চলাফেরা করতে থাকে। হঠাৎ গতকাল সন্ধ্যার দিকে আরিফ বাউফল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকা পৌঁছালে, তাহের ৮/১০জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে আারিফের পথ রুদ্ধ করে লোহার রড ও জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। আরিফের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। আরিফকে বাচাতে পথচারি মমিন তালুকদার এগিয়ে আসলে তাকেও মারধর করে। এরপর তাদেরকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান হয়।
এ ব্যাপারে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মারজানা আফরিন জানান রোগির শরীরের বিভিন্ন অংশে ক্ষতের চিহ্ন রয়েছে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি দিয়েছি।
ঐ রাতেই আরিফের বাবা দুলাল মেলকার বাদী হয়ে ৮/১০ জনকে আসামি করে বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে বাউফল থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION