1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কালাইয়ে হাজারো নেতাকর্মী নিয়ে মোটরসাইকেল শোডাউন উপজেলা চেয়ারম্যান প্রার্থীর - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত ও আ. লীগের সঙ্গে সমঝোতাকারীদের বয়কট করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী কোটালীপাড়ায় বিনামুল্যে ৫৮ জেলে পেল বকনা বাছুর ভারতের কাছে জ্বালানি চেয়ে বাংলাদেশের চিঠি মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক করে যা বললেন প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি: আইনমন্ত্রী ই-হেলথ কার্ড চালুর সম্ভাব্য সময় জানালেন স্বাস্থ্যমন্ত্রী মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ

কালাইয়ে হাজারো নেতাকর্মী নিয়ে মোটরসাইকেল শোডাউন উপজেলা চেয়ারম্যান প্রার্থীর

  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৩ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করেছে উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা।
উপজেলাবাসীকে প্রার্থিতা জানান দিতে হাজারো  নেতাকর্মী নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিনফুজুর রহমান মিলন।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক সড়কের উপজেলা পরিষদের সামনে থেকে মোটরসাইকেলের শোডাউন শুরু হয়।
পরে মোটরসাইকেলগুলো উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।এসময় মো.মিনফুজুর রহমান মিলন  হাত নেড়ে পথের দু-পাশে দাঁড়িয়ে থাকা জনণকে অভিবাদন জানান।
তিনি পৌর ও ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করেন।
মটরসাইকেল শোডাউনে শেষে বক্তব্য রাখেন, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.ফজলুর রহমান, কালাই পৌর সভার মেয়র মোছা. রাবেয়া সুলতানা, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক  ও উপজেলা পরিষদের ভাইসনচেয়ারম্যান মো.হেলাল উদ্দিন মোল্লা, পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস,জিন্দাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জিয়াউর রহমান প্রমুখ।
চেয়ারম্যান প্রার্থী মিনফুজুর রহমান মিলন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমি পর পর তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার বিশ্বাস এবারো বিপুল ভোটে জয়লাভ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION