1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সংরক্ষিত আসনে সংসদ সদস্যদের নামের গেজেট প্রকাশ রোববার - Bangladesh Khabor
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

সংরক্ষিত আসনে সংসদ সদস্যদের নামের গেজেট প্রকাশ রোববার

  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি আসনের নারী সংসদ-সদস্যদের নির্বাচিত ঘোষণা করে রোববার বা সোমবার তাদের নামের গেজেট প্রকাশ করা হতে পারে। বিকাল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরই গেজেট প্রকাশের কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

সংশ্লিষ্টরা জানান, গেজেট প্রকাশের পর সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণের আয়োজন করবে জাতীয় সংসদ সচিবালয়। চলতি অধিবেশনেই তারা সংসদে যোগ দিতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান তালুকদার যুগান্তরকে বলেন, সংরক্ষিত ৫০টি আসনে ৫০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আসনের বিপরীতে সমান সংখ্যক প্রার্থী থাকায় রোববার বিকাল ৪টায় মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর তাদের নির্বাচিত ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের অনুমোদন পেলে রোববার বা সোমবার তাদের নামের গেজেট প্রকাশ করা হবে। তিনি জানান, ওই গেজেট সংসদ সচিবালয়ে পাঠাবে ইসি সচিবালয়। সংসদ সচিবালয় তাদের শপথের আয়োজন করবে।

সূত্র জানায়, রোববার নারী আসনের জন্য জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করলে সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। যদিও নারী আসনে ভোটের জন্য ১৪ মার্চ দিনক্ষণ নির্ধারিত রয়েছে। ইতোমধ্যে সংরক্ষিত নারী আসনের ৫০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি।

এবার জাতীয় সংসদের ৪৮টি আসনে আওয়ামী লীগ ও বাকি দুটি আসনে জাতীয় পার্টি নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION