1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাজীপুরে দিনে-দুপুরে এনজিও অফিসে দুর্ধর্ষ ডাকাতি - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

গাজীপুরে দিনে-দুপুরে এনজিও অফিসে দুর্ধর্ষ ডাকাতি

  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮০ জন পঠিত
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলায় বুরো বাংলাদেশ (এনজিও) বাঘের বাজার শাখা অফিসে দিন- দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় এনজিওর এক নারী কর্মকর্তার মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি )সকাল ১০টার দিকে সদর উপজেলার বাঘের বাজার শিরিরচলা এলাকায় বাবুল সরকারের ভাড়া দেওয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বাঘের বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশে বাবুল সরকারের পাঁচতলা বাড়ির নিচতলায় বুরো বাংলাদেশ নামে একটি এনজিও প্রতিষ্ঠান ১বছর আগে ভাড়া নিয়ে কার্যক্রম চালিয়ে আসছে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তি অফিসের সামনে অবস্থান নেয়। মাঠ পর্যায়ের এনজিও কর্মীরা বাহিরে চলে গেলে সুযোগ বুঝে অফিসের ভেতর প্রবেশ করেন। এসময় সিনিয়র একাউন্টস অফিসার রওশনারা (৩৫) কে একা পেয়ে মাথায় আঘাত করে।পরে তিনি গুরুতর আহত হয়ে নিচে পড়ে গেলে ডাকাতরা নগদ টাকা লুট করে নিয়ে যায়।
পরে আহত রওশনারার ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। বুরো বাংলাদেশ (এনজিও) এর গাজীপুর জোন এর জোনাল ম্যানেজার জহিরুল ইসলাম জানান, এ ঘটনার পর ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশ আনা হয়। এবং আহত রওশনারাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।পরবর্তীতে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে লিখিত  অভিযোগ করব।
জয়দেবপুর থানার এসআই সুজিত কুমার মৃধা জানান, ৯৯৯ এ কল পাওয়ার পর ঘটনাস্থলে এসে পরিদর্শন করা হয়েছে। এসময় সিসি ক্যামেরা না থাকায় কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। পরবর্তীতে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION