1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চারঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - Bangladesh Khabor
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

চারঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২০ জন পঠিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : সারাদেশের মত রাজশাহীর চারঘাটে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসের কর্মসূচি মোতাবেক রাত ১২:০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম, সহকারী কমিশনার (ভূমি) মাঞ্জুরা মুশাররফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদসহ উপজেলার সকল কর্মকর্তা বৃন্দ।

এদিকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, চারঘাট পৌর মেয়র একরামুল হক, চারঘাট মডেল থানার (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান আলমাছ, সরদহ সরকারি কলেজের অবসর প্রাপ্ত শিক্ষক অধ্যাপক মাজদার রহমান সহ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপরে বুধবার সকাল ১০:০০ টায় চারঘাট উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঞ্জুরা মুশাররফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট পৌর মেয়র একরামুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান সহ শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে চিত্রাঙ্কন ও হাতের সুন্দর লিখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION