1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে গোপালগঞ্জ বিচার বিভাগের শ্রদ্ধা - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে গোপালগঞ্জ বিচার বিভাগের শ্রদ্ধা

  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৪ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন করেছে গোপালগঞ্জ বিচার বিভাগ।

দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ভোরে গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসানের নেতৃত্বে গোপালগঞ্জ বিচার বিভাগের সকল বিচারকগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ হায়দার আলী খোন্দকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া সহ জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসী’র সকল বিচারকগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সিনিয়র জেলা ও দায়রা জজের নেতৃত্বে একটি প্রভাত ফেরী গোপালগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে সেখানে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত বক্তব্যে গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসান ‘৫২-এর ভাষা আন্দোলনে মায়ের ভাষা (মাতৃভাষা) রক্ষার্থে আত্মোৎসর্গকারী রফিক, সফিক, বরকত, সালাম, জব্বার সহ নাম না জানা সকল শহীদের স্মতিচারণ করে সকলকে সর্ব ক্ষেত্রে সঠিক ও শুদ্ধভাবে বাংলা ভাষা পরিচর্চা করার উদাত্ত আহ্বান জানান।

পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ যথাযথ মর্যাদায় পালনের জন্য তিনি গোপালগঞ্জ বিচার বিভাগের সকল বিচারকগণ, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION