1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে শাহ্ হাদীউজ্জামানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

অভয়নগরে শাহ্ হাদীউজ্জামানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩০ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, ৭১’র যুদ্ধকালীন গণপরিষদের সদস্য, ৫ বারের সংসদ সদস্য ও যশোর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পীরজাদা মরহুম শাহ্ হাদীউজ্জামানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অভয়নগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মরহুমের পরবিারের উদ্যোগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে পীরবাড়ী মাদরাসা মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, পীরবাড়ী মাদরাসার মুহতামিম ও গদ্দিনশীন পীর আলহাজ্ব খাজা রফিকুজ্জামান শাহ্।

এ সময় বক্তব্য রাখেন, যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, মরহুমের বড় ছেলে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, থানা বিএনপির আহবায়ক ফারাজী মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মরহুমের মেঝ ছেলে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ্ আব্দুল মুকিত জিলানী, ছোট ছেলে উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন, মরহুমের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, সাবেক মেয়র রবিউল হোসেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ইব্রাহিম হোসেন বিশ্বাস, শেখ আইয়ুব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্যা, যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, থানা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির আহবায়ক আবু নঈম মোড়ল, প্যানেল মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান, মেম্বার, পৌর কাউন্সিলর, সাংবাদিক, স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION