1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২১৭তম শাখার শুভ উদ্বোধন - Bangladesh Khabor
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

গোপালগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২১৭তম শাখার শুভ উদ্বোধন

  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৬ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদরে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২১৭তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া শেষে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জ শাখাটির শুভ উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মিয়া, পরিচালক আলহাজ্ব আহমেদুল হক, আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন এবং আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম। ব্যাংকের‍ ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ব্যাংকের খুলনা জোনের জোনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মোঃ আব্দুল মান্নাফ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট কাজী জিন্নাত আলী। ব্যাংকের সিনিয়র এক্সিকিউউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিঃ মোঃ হাবিব উল্লাহ্ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক গ্রাহক- শুভানুধ্যায়ীদের সমাগম ঘটে।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু শব্দ দুটি অভিন্ন সত্তা। বঙ্গবন্ধুর আহবানে বাঙালি জাতি এক মহান আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে স্বাধীনতা অর্জন করে। বাঙালি জাতি এই মহান নেতার নিকট চিরঋণী। এছাড়া তিনি একটি উন্নত- সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ” রূপকল্প -২০৪১” “স্মার্ট বাংলাদেশ” “ডেল্টা প্ল্যান- ২১০০” ইত্যাদি প্রকল্পের প্রশংসা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বিভিন্ন আর্থ-সামাজিক মাপকাঠিকে বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নের “রোল মডেল”। হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিনি উন্নয়নের চলমান ধারায় ব্যাংক সহ সকল আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের সভাপতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব, দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি গোপালগঞ্জের উন্নয়নে সহযোগী হবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION