1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে আ’লীগ নেতাকে হত্যা চেষ্টার মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

বাউফলে আ’লীগ নেতাকে হত্যা চেষ্টার মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৫ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার আওয়ামীলীগ নেতা রেজাউল করিমকে (৫৫) হত্যা চেষ্টার মামলায় ৭নং বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসানকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সোমবার পটুয়াখালীর আমলী আদালতে দুই পক্ষের কৌশলীর মধ্যে শুনানী শেষে বিচারক আশিকুল ইসলাম আশিক ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান (৪০) সহ মোট ৪ আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান পটুয়াখালী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ছেলে। কারাগারে প্রেরণ করা অন্য ৩ আসামী হলেন শাহাবুদ্দিন আকন (৩৮), রাসেল হাওলাদার (৩৬) ও আশরাফ উদ্দিন (৩৩)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩ সালের ২২ ডিসেম্বর আওয়ামীলীগ নেতা রেজাউল করিম নৌকা মার্কার উঠান বৈঠক থেকে বাড়ি ফেরার পথে তাকে উপর্যপুরি কুপিয়ে জখম করা হয়।
পরে এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা হওয়ার পর আসামীরা মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে গত ৩ জানুয়ারী উচ্চ আদালত থেকে জামিন নেন। জামিনে আসার পর আদালতে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করায় সোমবার ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান সহ ৪ আসামীকে কারাগারে প্রেরণ করা হয়।
প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে বগা ইউনিয়নে আওয়ামীলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারনে হামলা ও পাল্টা হামলার একাধিক ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION