1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দশমিনায় পুলিশ মিথ্যা তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

দশমিনায় পুলিশ মিথ্যা তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৪ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ঘুষ বানিজ্যে সত্যকে মিথ্যা করে থানা পুলিশ তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
রোববার বেলা ১২টার সময় উপজেলার গালস্ স্কুল সংলগ্ন নিজ বাস ভবনে এ সংবাদ সম্মেলন করেন।
এসময় ভুক্তভোগী মোসা. হাসনা হেনা লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, আমার ঘরে অনধিকার প্রবেশ করে শারীরিক নির্যাতন ও ঘরের মালামাল ভাঙচুর এবং আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন সিকদার আব্দুল মালেক।
পরে আমার ছোট পুত্র সন্তান ওলিউল্লাহের ডাক চিৎকারে এলাকার লোকজন এসে আমাকে হাসপাতালে ভর্তি করেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল পটুয়াখালী আদালতে আমি হাসনা হেনা বাদী হয়ে আব্দুল মালেককে আসামি করে মামলা দায়ের করি। আদালত সন্তোস্ট হয়ে দশমিনা থানা পুলিশকে এজাহার নেয়ার নির্দেশ দেন।
পরে থানা পুলিশ মামলার আসামির থেকে মোটা অংকের ঘুষ বানিজ্য করে এবং আমার সত্য ঘটনাকে মিথ্যা বানিয়ে আদালতে প্রতিবেদন দিয়েছেন। আমি থানা পুলিশের বিচার দাবী জানাই এবং পুনোরায় তদন্ত ও সত্য ঘটনার সাথে জড়িত সিকদার আব্দুল মালেক এর বিচারের দাবী জানাই।
এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী হাসনা হেনা, স্বামী মো. তুহিন ইসলাম, প্রত্যক্ষদর্শী মোসা. রোজিনা বেগম ও মরিয়ম বেগম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION