1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে-মনিরাপুর সীমান্তে মানব মন্ডলকে গুলি করে পালানোর সময় তিন সন্ত্রাসী - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

অভয়নগরে-মনিরাপুর সীমান্তে মানব মন্ডলকে গুলি করে পালানোর সময় তিন সন্ত্রাসী

  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৮ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর-মনিরামপুর সীমান্তে মশিয়াহাটি বাজারে মানব মন্ডল নামে এক জনকে গুলি করেছে দূরবৃত্তরা। পায়ে গুলি লাগায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯ টার সময় মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের সুজাতপুর-মশিয়াহাটি ডিগ্রী কলেজের দক্ষিন পাশে কুলটিয়া মোড়ে নিপুনের দোকানে সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ হয় মানব মন্ডল। স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটিতে গুলি করে পালানোর সময় গ্রামবাসীর হাতে তিন জন  আটক হয়।

এসময় স্থানীয়রা তিনজন সন্রাসীকে আটক করে পুলিশকে খবর দেয়, পরে অভয়নগর থানা পুলিশ ও মনিরামপুর থানা পুলিশ যৌথভাবে ঘটনা স্থানে হাজির হয়ে, তিন সন্রাসীকে মনিরামপুর থানায় আটক করে নিয়ে যাওয়া হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ৪ টি মোবাইল ও লোহার রড উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মনিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের অমল সরকারের ছেলে তন্ময় সরকার (১৮), অভয়নগর উপজেলার বুইকরা গরুহাট এলাকার মৃত- সোহরাব গাজীর ছেলে মোঃ হান্নান গাজী(৩২), অভয়নগর উপজেলার সমোশপুর গ্রামের নারায়ণ মন্ডলের ছেলে শিশির মন্ডল(৩০)। গুলিবিদ্ধ মানব মন্ডল মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মৃণাল মন্ডলের ছেলে।

এবিষয়ে মনিরামপুর থানার অফিসার্স ইনচার্জ মেহেদী মাসুদ জানান, ঘটনা স্থানে এসেছি সবকিছু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION