1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬২ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার।

আগামী ২ বছর মেয়াদে শিক্ষা অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হয়ে শনিবার (১৭ই ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সদস্যের রুহের মাগফেরাত কামনায় এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন ।

এসময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালক, উপ-পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গোপালগঞ্জ নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীগণ সহ এ অধিদপ্তরের বিভিন্ন সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানপূর্বক দেশের সেবা করার সুযোগ দানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION