1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সোনারগাঁয়ের বুরুমদী সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে ও এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণে প্রতিবাদ সভা - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

সোনারগাঁয়ের বুরুমদী সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে ও এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণে প্রতিবাদ সভা

  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৬ জন পঠিত

পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের বুরুমদী সুন্নাহ ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসী প্রতিবাদ সভা করেছেন।

শুক্রবার সকালে বুরুমদী স্ট্যান্ডে স্থানীয় এলাকাবাসীর সক্রিয় উপস্থিতিতে এ প্রতিবাদ জানানো হয়।

এ সময় অত্র ফাউন্ডেশন এর সভাপতি রোকনুজ্জামান জানান, ‘আমাদের বুরুমদী এলাকার ১৫ জন সদস্য নিয়ে আমরা একটি সামাজিক সংগঠন গড়ে তুলেছি। উক্ত সংগঠনের সকল সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সে অর্থ দিয়ে গত ২৬ জানুয়ারি ২৫জন অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি। কিন্তু একটি কুচক্রী মহল আমাদের এই সংগঠনের নামে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে ও সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে কিছু অনলাইন নিউজ পোর্টালে সংগঠনের নামে চাঁদা তোলার বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে।

সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে আমরা মনে করি। এই সংগঠনের নামে কেউ কোনো প্রকার চাঁদা তোলেনি। বিশ্বাস না হলে এলাকায় এসে বিষয়টি খতিয়ে দেখে আপনারা সঠিক তথ্য জানতে পারবেন। এটি একটি সামাজিক সংগঠন আমাদের নিজস্ব অর্থ দিয়ে আমরা সাধারণ গরীব মানুষের পাশে এসে দাড়াই এবং তাদের পাশে থেকে বিভিন্ন ধরণের সামাজিক কাজ করে যাচ্ছি। এই সংগঠন থেকে মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে থাকি’।

এ বিষয়ে জামপুর ইউপি’র ৬নং ওয়ার্ডের সদস্য ইমতিয়াজ আহম্মেদ নিরব জানান, ‘বুরুমদী সুন্নাহ ফাউন্ডেশন এর নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলা হয়েছে। এলাকায় এই সংগঠনের মাধ্যমে তারা সাধারণ মানুষের কল্যানে কাজ করে থাকে কিন্তু একটি কুচক্রী মহল নানা ভাবে সংগঠনের নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছে ও সুনাম নষ্ট করছে। এই সংগঠনের সভাপতি রোকনুজ্জামান তার উদ্যােগে এই সংগঠন গড়ে উঠে ও এটি দ্বারা এলাকার সাধারণ মানুষ সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমুলক কাজ হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION