1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপনে কোটি টাকার গাছ বিক্রি, ব্যক্তি মালিকানাধীন গাছ কাটার অভিযোগ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

গোপনে কোটি টাকার গাছ বিক্রি, ব্যক্তি মালিকানাধীন গাছ কাটার অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৩ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে অর্ধকোটি টাকা মূল্যের ব্যক্তি মালিকানাধীন গাছ কর্তনের অভিযোগ উঠেছে। এই অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হরিনাথপুর ইউনিয়নের কিছু স্বার্থন্বেসী মহল সমিতির মাধ্যমে ২০০৯ সালে ইউপির কয়েকটি রাস্তায় গাছ রোপন করেন। গাছ রোপনের কিছু দিনের মধ্যেই গ্রামের অনেক লোক তাদের নিজ জমিতে গাছ রোপন করেন।
সমিতির মাধ্যমে রোপণ করা বেশিরভাগ গাছ পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যায়। নাম মাত্র কিছু সংখ্যক গাছ দন্ডায়মান আছে। এমতাবস্থায় সমিতির চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগসাজসে ব্যক্তি মালিকানাধীন গাছসহ সব গাছ টেন্ডারের মাধ্যমে বিক্রি করেন। পরে গাছ ক্রয়কারী ব্যক্তি লোকবল নিয়ে গাছ কর্তন করতে গেলে স্থানীয় জমির মালিকরা বাঁধা দেয়। বাঁধা উপেক্ষা করে কয়েকজনের গাছ জোরপূর্বক কর্তন করেন। এ সময় সমিতির সভাপতি ও তার আস্থাভাজন দুই-তিনজন লোক উপস্থিত থেকে জমির মালিকের অনুপস্থিতে গাছ কাটার নির্দেশ দেয়।
সমিতির লোকজন ও জমির মালিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমতাবস্থায় জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, সমিতির সভাপতি বেআইনী ভাবে প্রকৃত জমির মালিকদের রোপণ করা গাছ বিক্রি করেছেন। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, গাছ কাটা সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION