1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে ভূমিহীন পরিবারের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তর - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

ফকিরহাটে ভূমিহীন পরিবারের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তর

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২২ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাট শুভদিয়া ইউনিয়ন ইউনিয়নে ভূমিহীন পরিবারের হাতে পাকাঘর সহ জমির দলিল তুলে দেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শুভদিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ২৩ ভূমিহীন পরিবারের কাছে তিনি জমির দলিল তুলে দেন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভুমির এ দলিল হস্তান্তর করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। 

উপকারভোগী প্রত্যেকটি পরিবার দুই শতক জমির সাথে ৫শ’ বর্গ ফুটের একটি পাকা বাড়ি পাচ্ছেন। এই পাকা ঘরে দুটি বেডরুম, একটা কিচেন, একটা ইউটিলিটি রুম, একটি টয়েলেট এবং একটা বারান্দা রয়েছে।

ঘরসহ জমির দলিল পেয়ে শুভদিয়া গ্রামের জিয়ারুল গাজিসহ একাধিক সেবাগ্রহীতা জানান, শেখ হাসিনা সরকারের আমলে আমরা ভূমি ও গৃহহীন অবস্থা থেকে নিজের স্থায়ী ঠিকানা পেলাম। আমরা এখন থেকে সমৃদ্ধ ও স্মার্ট ফকিরহাট গড়ায় অংশগ্রহণ করবো।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। ইউপি সদস্য প্রদিশ অধিকারীর উপস্থাপনায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ্ সহ ইউনিয়ন পরিষদের সচিব, সদস্য, সংরক্ষিত সদস্য ও দলিল গ্রহীতাগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION