1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ৩ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ৩

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৫ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার কালে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায়  জয়পুরহাট ২০ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর আতিক হাসান সংবাদ সম্মেলনে  এ তথ্য নিশ্চিত করেন ।
তিনি বলেন,  গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার উষ্ণা সীমান্ত এলাকা থেকে  ১০টি স্বর্ণের বারসহ ওই ৩  জন পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন -উপজেলার পূর্ব উচনা গ্রামের রহিদুল ইসলাম (৪০), মঞ্জুর রহমান (৪২) ও  ফরিদুল ইসলাম (৪৫)।
একদম সোনা চোরাচালনকারী বাংলাদেশ থেকে ভারতের সোনা পাচার করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবি ব্যাটালিয়নের জোয়ানরা ঘটনাস্থল থেকে ১০টি স্বর্নবার, ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন  ও নগদ ৪৯ হাজার ৩০ টাকাসহ তাদের আটক করা হয়।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ  আটককৃতদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান উপ অধিনায়ক মেজর আতিক হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION