1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে দুদকের আয়োজনে ১৬৪তম গণশুনানি অনুষ্ঠিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জে দুদকের আয়োজনে ১৬৪তম গণশুনানি অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৩ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে দুর্নীতি দমন কমিশন (দুদক) -এর আয়োজনে ১৬৪তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলানায়তনে গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ১৬৪তম গণশুনানি অনুষ্ঠিত হয়। উক্ত গণশুনানি অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানি অনুষ্ঠানে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, দুদকের পরিচালক মোঃ মোরশেদ আলম, জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা, দুদক গোপালগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সিফাত উদ্দিন, সহকারী পরিচালক বিজন কুমার রায়, সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সরদার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান (মানিক), অভিযোগকারীরা সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে দুদক এর কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক বলেন, দুর্নীতি দমন কমিশনের গণশুনানি সম্পর্কিত নীতিমালার আলোকে জনগণের জন্য প্রদত্ত সরকারি/ আধাসরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিষেবা দক্ষ ও কার্যকর উপায়ে প্রাপ্তি নিশ্চিত হয় এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা, নিষ্ঠা ও মূল্যবোধের মান বজায় রাখা এবং কোন ব্যক্তি যাতে অনুপার্জিত আয় ভোগ করতে না পারে এ লক্ষ্যে দুর্নীতি দমন ও প্রতিরোধ বিষয়ক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে তিনি জানান। তিনি বলেন, উন্নত রাষ্ট্র বিনির্মাণে দুর্নীতি সবচেয়ে বড় প্রতিবন্ধক। তাই, দুর্নীতি দমন কমিশন সমাজ থেকে দুর্নীতি নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গণশুনানির মাধ্যমে জনগণের হয়রানি ও দুর্নীতিমুক্ত সরকারি পরিষেবা প্রদান নিশ্চিত করা হবে। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগণকে সরকারি সেবা প্রদান করা আপনার রাষ্ট্রীয় দায়িত্ব। সেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সাথে সকলকে দায়িত্ব পালন করতে হবে। এ দায়িত্ব পালনে ন্যূনতম দুর্নীতি, হয়রানি কমিশন সহ্য করবে না। গণশুনানিতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি), গোপালগঞ্জ সদর উপজেলার সকল প্রকৌশলীদের দপ্তর, শিক্ষা বিভাগ, সমাজসেবা অধিদপ্তর, বিআরটিএ, পাসপোর্ট, সাব-রেজিস্টার, হাসপাতাল সহ বিভিন্ন সরকারি অফিসের সেবা প্রাপ্তি নিয়ে সাধারণ মানুষ ৫৭টি অভিযোগ উপস্থাপন করেন তার মধ্যে ০৪টি অভিযোগ সরাসরি দুদক কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়। দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) সকল অভিযোগই মনোযোগ সহকারে শোনেন এবং অধিকাংশ অভিযোগ আগামী ৭ দিনের মধ্যে সমাধান করার নির্দেশ প্রদান করেন। প্রতিটি অভিযোগ পরবর্তীতে, কমিশন থেকে মনিটরিং করা হবে এবং অভিযোগকারীদের সুরক্ষা নিশ্চিত করা হবে বলে গণশুনানিতে দুদক এর কমিশনার (তদন্ত) জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION